ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও তিনজনকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামীরারা হলেন, উপজেলার সৈয়দটুলা ফকিরপাড়া গ্রামের মো:
শফিকুর রহমান খন্দকার (শাফি), মো: মোর্শেদ খন্দকার, মো:সাহেদ আলম খন্দকার,
আব্দুল হাই, মোবারক। এর মধ্যে মো: মোর্শেদ খন্দকার ও মোবারক পলাতক রয়েছেন।
রায়ে এক বছর করে সশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন, হেলিম মিয়া, আবুল বাদশা,
মামুন মিয়া। এর মধ্য আবুল বাদশা পলাতক রয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ১৩ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া
সরাইল উপজেলার সৈয়দটুলা জাহাঙ্গীরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে
বাড়ির পাশেই আসামীদের হাতে খুন হয় সরাইল উপজেলার সৈয়দটুলার জাহাঙ্গীর
পাড়া গ্রামের শওকত আলী। পরে তার ভাই আব্দুল বাতেন বাদী হয়ে নয়জনকে আসামী
করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী নিহতের ভাই আব্দুল বাতেন বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট না। আমরা উচ্চ
আদালতে আপিল করব।মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বশির আহমেদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা আশা করেছিলাম সব্বোর্চ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে।
যাবজ্জীবন রায়ে আমরা হতাশ। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।
উল্লেখ্য, এই মামলার ৯ জন আসামীর মধ্যে আবুল কাশেম নামের এক আসামী ৩ বছর
আগেই মারা গেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী