ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শনিবার দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
বর্তমানে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই স্কুলছাত্রীর চিকিৎসা চলছে।সে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শারীরিকভাবে কিছুটা অসুস্থ ওই স্কুলছাত্রীকে চিকিৎসার জন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তার এক আত্মীয় নোয়াব মিয়া (৩৫) ধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী রাতে বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে। এরপর ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বললে শনিবার দুপুরে ভুক্তভোগীকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান  জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান