ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জ গোলচত্তর এলাকায়
বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪ সদস্যরা।
শনিবার সকালে অভিযানে উদ্ধারকৃত মাদককের সাথে আটকৃতরা হলেন,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর চতিলা গ্রামের মো:শাহলম মিয়ার ছেলে আরিফ হোসেন
(২৮) ও লাল মনিরহাটের হাতিবান্দা উপজেলার গড্ডিমারী গ্রামের মো: লাল মিয়ার ছেলে নূর আলম (২০)। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে  ঢাকা-সিলেট মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন সকালে একটি পিকআপ আটক করেন।
এসময় এটিতে তল্লাশী চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।মাদক বিক্রির নগদ ২১০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৭,৭৭,১০০/- টাকা। আসামীদ্বয়ের বিরুদ্ধে জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ