ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে আটক ৩

news-image

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া: শুক্রবার সকালে উপজেলার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার কাজিকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. তালেব, মুন্সিগঞ্জ সদর উপজেলার ভুবনগড়া এলাকার আইয়ুব আলী ব্যাপারীর ছেলে মো. নাসির ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো. শফিউল আলম।

র‍্যাব-১৪ ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান পরিচালনা করে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস আটক করে।

এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ তালেব ও নাসিরকে আটক করা হয়। এছাড়া মাইক্রোবাস থেকে ১১ কেজি গাঁজাসহ শফিউলকে আটক করা হয়। মাদকসহ আটক আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ