ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে অপহরনকারী চক্রের সক্রীয় সদস্য আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বঞ্ছারামপুর থেকে মোঃ রফিক মিয়া (৪০) নামের অপহরনকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অপহরনের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইর সেটও জব্দ করা হয়। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডর মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জনান, রফিক ও তার সহযোগিরা দীর্ঘদিন ধরে অপহরন চক্রের সক্রীয় সদস্য। সম্প্রতি তারা দেশের বিভিন্ন স্থানসহ জেলার বাঞ্ছারামপুরে বেশ কযেকিট অপহরনের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গত কিছু দিন আগে বাঞ্ছারামপুরে থেকে ২ জন কিশোর অপহৃত হয়। তার পর অপহারনকারীরা অপহৃতদের পরিবারের কাছে ২০ লক্ষ টাকা করে ৪০ লক্ষ টাকা মুক্তিপন হিসাবে দাবী করে। পরবর্তীতে এঘটনায়  মোবাইলের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার বাঞ্ছারামপুর থানাধীন জগন্নাথপুর জনৈক আলহাজ্ব মতিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে রফিক কে আটক করা হয়। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারী চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান