ব্রাহ্মণবাড়িয়ায়  যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শাকিল (২৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিল ওই ইউনিয়নের পশ্চিম কাশিনগর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।
 পুলিশ ও স্হানীয়রা জানান, সকালে গ্রামের সড়কের পাশে এক যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, পূর্ববিরোধে জের ধরে তাকে হত্যার ঘটনা হতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান