ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নদী থেকে মো. ফাইজুল (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাইজুল ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের আবদুল রসুলের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম শিকদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ও জানান, সকালে চরগোসাইপুর গ্রামের পাগলা নদীতে ফাইজুলের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে না। তবে মরদেহের ময়নাতদন্ত জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান