ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল গেইম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে গেইম খেলার
ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মর্ধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খেওয়াই গ্রামে এ ঘটনায় আহতরা হলেন,মিনার মিয়া, রবিউল, জালাল ও ফুরকান।
এদের মধ্যে মিনার মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসার পর চলে গেছেন।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়,  খেওয়াই গ্রামের শিপন ও হৃদয়ের মর্ধ্যে মোবাইলে গেইম খেলার ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে   উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মোবাইলে গেইম খেলার ঘটনায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিবেশ একেবারে শান্ত রয়েছে। লিখিত অভিযোগের প্রাপ্তিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী