ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও টাকাসহ জামাই-শ্বাশুড়ী আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‍্যাব-১৪ বিশেষ অভিযানে পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে থেকে মাদক ও মাদক বিক্রির টাকাসহ জামাই-শ্বাশুড়িকে আটক করেছে। বৃহস্হপতিবার বিকালে অভিযানে  আটকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার কালিকাপুর গ্রামের মৃত:লাল মিয়ার ছেলে রফিক মিয়া (২৭) ও ওহিদ মিয়ার স্ত্রী রফিয়া খাতুন (৪০)। এসময় তাদের কাছ থেকে ৮১ বোতল ফেন্সিডিল, ১৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২৫৩০০/টাকা উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিওিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে জেলার বিজয়নগর থানাধীন নিধারাবাদ (পূর্বপাড়া) গ্রামস্থ পাকা রাস্তার পূর্ব পার্শ্বে বীর মুক্তিযোদ্ধা চান মোহন সরকার এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে   মোঃ রফিক মিয়া (২৭), ও  রফিয়া খাতুন (৪০) কে আটক করে তল্লাশি চালিয়ে ৮১ বোতল ফেন্সিডিল, ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও  মাদক বিক্রির ১,২৫,৩০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২,৫৩,২০০/- টাকা। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে  বিজয়নগর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান