ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে দুইদিনে দূর্ঘটনায় প্রাণ হারাল ৫ জন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়াঃ ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকায় ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার সকালে দূর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়।
হাইওয়ে পুলিশ জানান, সকালে পিক-আপ ভ্যানের হেলপার নিহত রনি খন্দকার (১৬) পরিচয় পাওয়া গেছে। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে। পিক-আপ ভ্যানের ড্রাইভারের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত (২০) মে বৃহস্পতিবার  সকালে বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে ঘটনাস্থলে প্রাইভেটকারের দুই আরোহী নিহত হয়। প্রাইভেটকার চালককে হাসপাতালের নেয়ার পথে মারা যায়। নিহত সাগর মিয়া(৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাঁন মিয়ার ছেলে ও তার স্ত্রী শিরিন বেগম (২৮) এবং অন্যজন কুমিল্লা দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মনতু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক বিল্লাল হোসেন(৩১)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম বলেন, শুক্রবার সকালে দূর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে। গত  দুইদিনে ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনায় প্রাণ হারাল ৫ জন। অদক্ষ চালকের কারনে এই মর্মান্তিক দুর্ঘটনা গুলো ঘটেছে। মহাসড়কে যানবাহন গুলো কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান