ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে দুর্বৃত্তদের অগ্নি সংযোগ

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে শহরের মেড্ডা এলাকার শান্তিবাগ জামে মসজিদে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানাযায়নি। অগ্নিসংযোগের ঘটনায় মসজিদের ভেতরের অংশ সহ বৈদ্যুতিক পাখা, নামাজের কার্পেট ও খাটিয়া পুড়ে যায়।

স্থানীয় মুসল্লিরা জানায়, রাতের আধারে দুষ্কৃতিকারীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পরে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য ২০ জুলাই এ ধরণের একটি ঘটান ঘটায় থানায় অভিযোগ দাখিল করেছিল মসজিদ কমিটির লোকজন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান