ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ’এ ’প্লাস ক্যাম্পেইন  উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় ভিটামিন ’এ ’প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টশন কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল
সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবদ রহিম বিজন প্রমূখ। কর্মশালায় জানানো হয়, প্রতিবছর সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চললেও এবার করোনার কারণে তা ২ সপ্তাহব্যাপী করা হয়েছে। রবিবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ক্যাম্পেইন চলবে।এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ২শ ৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৭৪ হাজার ৩শ ৯২ জনকে লাল রঙ্রে
ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ৯৮ টি ইউনিয়নে ২ হাজার ৪শ ১৪ টি কেন্দ্রে ৪ হাজার ৮শ স্বেচ্ছাসেবকসহ ৭৫১ মাঠকর্মী দায়িত্ব পালন করবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নর্বনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন
জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী