ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের আশানুরূপ ফলন, কৃষাণের ঘরে উৎসব আমেজ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার মত সরাইল উপজেলায় এবার বোরো ফসলের ভাল ফলন হয়েছে। দিগন্ত মাঠ জুড়ে পাকা ধানের শীষ অধিকাংশ এলাকায় ফসলের মাঠে বৈশাখের বাতাসে দুলছে। মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ দেখে কৃষাণের মুখে ফুটেছে হাসি আর বাড়ির আঙ্গিনায় কৃষাণীর মনে উৎসব আমেজ বিরাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মোতাবেক, এ বছর সরাইল উপজেলায় ১৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো। ফসলের ভাল ফলন হওয়ায় লক্ষমাএা পূরনের ব্যাপারে আশাবাদী।

সরেজমিনে ঘুরে ও কথা বলে জানা যায়, কাক ডাকা ভোর থেকে কৃষকরা ধান কাটার শ্রমিকদের নিয়ে সোনালি ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। প্রতি এক কানি জমি মাঠ থেকে কেটে আনতে দূরত্ব বেধে ৫/৬ জন শ্রমিক লাগছে। আর জনপ্রতি শ্রমিক পারিশ্রমিক দিতে হচ্ছে ৬০০ শত টাকা করে। সাথে করতে হয় অপ্যায়ন।

কৃষক রহিম মিয়া বলেন, ফসল ভালো হয়েছে । আবহাওয়া এবার অনুকূলে থাকায় কৃষকরা শান্তিতে ধান কেটে এনে ফসল ঘরে ঘোলায় ঢুকাতে পারছেন। তবে করোনার কারণে কিছুটা শ্রমিক সংকট রয়েছে। আরেক কৃষক বশির মিয়া বলেন, এবার যথেষ্ট ভাল ফসল হয়েছে। কিন্তু শ্রমিকের মুজুরি একটু বেশি। তবু শান্তি লাগছে রোদ্রে পুঁড়ে কষ্ট করে ফলানো ফসল এবার আবহাওয়া ভাল থাকায় ঘরে তুলতে পারছি। কথা কৃষাণী মর্জিনা বেগমের সাথে তিনি বলেন, আমরা নিম্ন আয়ের মানুষের ঘরের ভাতই হল বড় ভরসা। এবার ফসল ভাল হয়েছে। রাতারাতি সিদ্ধ করে রোদ্রের তাপ ভাল পাওয়ায় ধান শুকিয়ে ঘরে তুলতে পারছি।

সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মর্জিনা আক্তার জানান , এবার উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে।এখন চলছে মাঠে মাঠে ধান কাটার উৎসব। ধানের ভাল ফলন হওয়ায় কৃষকরা যেমন খুশি, তেমনি স্বস্তিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরও।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ