ব্রাহ্মণবাড়িয়ায় বিষাক্ত ঔষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিষাক্ত কীটনাশক ঔষুধ সেবন করে মিনারা বেগম (৩০) নামের তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। রোববার দুপুরের দিকে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সরাইল থানা পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহাজাদাপুর বাজার হাটির হেলু মিয়ার ছেলে আলাল মিয়া (৩৭) বিয়ে করেছেন বিজয়নগর উপজলার পত্তন গ্রামে মিনারা বেগমকে। বিয়ের পর তাদের ঘরে একে একে তিনটি কন্যা সন্তান জন্ম নেয়। গত বছর দুই আগে আলাল মিয়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তাদের পার্শ্ববর্তী ধাওরিয়া গ্রামের এক মহিলাকে বিয়ে করেন। এ বিয়ে মেনে নিতে পানেননি মিনারা। শুরূ হয় দাম্পত্য জীবনে কলহ।

স্বামী স্ত্রীর মধ্যে মনোমালণ্য। আজ দুপুরের দিকে মিনারা বেগম ঘরে রাখা বিষাক্ত কীটনাশক ঔষুধ সেবন করা ফলে কিছুক্ষণের মৃত্যুর কোলে ঢলে পড়েন। সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের পর নিহত হওয়ার আসল রহস্য বেরিয়ে আসবে। স্বামী আলাল মিয়াকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির