ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের মোঃ বাবুল মিয়া ও ফজল খান।
পুলিশ জানায়, খাটিঙ্গা কাঁঠাল বাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত দল। গোপন সংবাদের ভিওিতে গত শনিবার রাতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়।
এসময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা গেলে  অন্যরা পালিয়ে যান। বিজয়নগর থানার ওসি(তদন্ত) মো: ফয়সল আহমেদ বলেন,  গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা দায়ের করে  আদালতে পাঠানো হয়েছে। বাবুল ও ফজলের  নামে থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী