ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসি নিহতের ঘটনায় ৩৪ জনের নামে  হত্যা মামলা

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী এক যুবক নিহত হওয়ার ঘটনায়  দুই দিন পর সদর মডেল থানায় বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মা হাবিবা বেগম। আজ রবিবার সকালে মামলাটি গ্রহন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
মামলা অভিযোগ পত্র থেকে জানা যায় সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা এনামুল হক ওসমান এর বংশের সাথে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর বংশের লোকদের বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে  ওমর বংশের মালয়েশিয়া প্রবাসী উবায়দুল্লাহ বাড়ি থেকে দক্ষিণ পাড়ার দিকে আসলে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ এনামুল হক ওসমানসহ তার লোকজন তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।
মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা এনামুল হক ওসমানকে প্রধান আসামি করে মোট ৩৪ জনের বিরুদ্ধে এজার নামীয় ও বাকি ২০/২৫ জনকে অজ্ঞাত আাসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহত উবায়দুল্লাহ মা হাবিবা বেগম তার ছেলে হত্যার বিচার দাবি করেন।

এই ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান