ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত : আহত ২০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছে। নিহতের নাম উবায়দুল্লাহ। তিনি ওই গ্রামের প্রয়াত হামদু মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল চুরি নিয়ে গত দুতিন দিন ধরে ওই গ্রামের চেয়ারম্যান এনামুল হক ওসমানের সমর্থনের সঙ্গে ওমর গোষ্ঠার লোকদের বিরোধ চলছিল। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওমর গোষ্ঠীর উবায়দুল্লাহ শহর থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পর পর দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে কমপক্ষে ২০ আহত হয় ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান