ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার পানাইয়া পাড় এলাকায় পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (১০) ও সোমাইয়া আক্তার (৬) নামে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশু দুটি ওই এলাকার বাবুল মিয়ার মেয়ে। শিশুদের পরিবার জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শিশুদের মা কোরআন শরীফ তেলাওয়াতরত ছিলেন। এরই এক ফাঁকে ঘটনাটি ঘটে।

পরে দুই শিশুর মাসহ স্বজনেরা তাদেরকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। কসবা থানার (ওসি) মো: লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান