ব্রাহ্মণবাড়িয়ায়  পাচারকালে সরকারি শতাধিক বসবস্তা চাল উদ্ধার, আটক ৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে পাচারকালে শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করেছে সরাইল থানা পুলিশ।বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকা থেকে খাদ্য অধিদফতরের সীলমোহরযুক্ত শতাধিক বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গরীবের জন্য বরাদ্দকৃত সরকারি চাল রাতের আঁধারে অবৈধভাবে পাচারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহাদাত হোসেন টিটো (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চালের বস্তাগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির