ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ লোকমান হোসেন (২৮) নামে এক যুবক পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।লোকমান উপজেলার কালিকাপুর গ্রামের হুমায়ূন কবিরের ছেলে।

জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকাতরা খাড়েরা ইউনিয়নের বুগুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকমানকে ১২ ইঞ্চি লম্বা একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান