ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা জন্য মাকে হত্যা, আসামী পাপিয়া গ্রেফতার

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করলেন পাপিয়া (২৫) নামে এক মাদকাসক্ত মেয়ে। এ ঘটনায় নিহতের আরেক মেয়ে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মাকে হত্যা দায়ে মাদকাসক্ত মেয়ে পাপিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এর আগে   রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দশানী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দশানী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রহিমা বেগমের কিশোরী মেয়ে পাপিয়া তার মা’র কাছে মাদক সেবনের জন্য টাকা চাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষুব্ধ হয়ে মাদকাসক্ত পাপিয়া কেঁচি দিয়ে তার মায়ের পেটে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহম্মেদ বলেন, মাকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার পাপিয়াকে আদালতে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী