ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুরে বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহত মো. শরীফ মুহাম্মদ সায়েম পৌর এলাকার খৈয়াসারের শাহজাহান মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক ও তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পী ছিলেন। আহত যুবকের নাম নয়ন।

বিশ্বরোড খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে বিপরীতমুখী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সায়েম ও নয়ন আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পর সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান