ব্রাহ্মণবাড়িয়ায় জেএসসিতে সেরা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ও জিপিএ-৫ এর দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে পৌর এলাকার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে ৩২৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। এছাড়া জেলায় মোট ছয়টি বিদ্যালয় থেকে শতভাগ পাশের খবর পাওয়া গেছে।

এদিকে পৌর এলাকার গভ. মডেল গার্লস স্কুলের ২২৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। শতভাগ পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪ জন, আশুগঞ্জ সার কারখানা স্কুল থেকে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উইজডম স্কুল এন্ড কলেজ থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে। তবে নবীনগরের মাঈনুদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থীর সবাই পাশ করলেও কেউ জিপিএ-৫ পায়নি।

এদিকে জেলা সদরের সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৪৯ জনের মধ্যে ৩৪৭ পাসের পাশাপাশি ৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩০০ জন পরীক্ষা দিয়ে ২৯৮ জন পাশ করেছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ থেকে ২৭৮ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৪৮ জন পরীক্ষা দিয়ে ১৪২ জন পাশ করেছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান