ব্রাহ্মণবাড়িয়ায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত প্রাঙ্গনে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর নির্দেশনাই এ মাদক ধ্বংস করা হয়।

এ সময় অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত ,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারজানা আহমেদ , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম আয়েশা বেগম , জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হোসাইন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকী-আল-ফারাবী, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম তারান্নুম রাহাত ও কোর্ট ইন্সপেক্টর কাজি দিদারুল আলম উপস্থিত ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর কাজি দিদারুল আলম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া মাদক উদ্ধারের পর মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

আদালত আলামত সংগ্রহ করে অবশিষ্ট মাদক ধ্বংস করার নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশ মতে ৬৬২ স্কফ সিরাপ, ৫২১ বোতল ফেন্সেডিল, ১৯৭৫৮ পিছ ইয়াবা, ২০ ক্যান বয়িার, ১২৪.১০৭ লিটার চোলাই মদ, ১৭৫.৯৬০ কেজি গাঁজা, ১৮১ বোতল বিদেশী মদ, ০.৮৫ গ্রাম হিরোইন ধ্বংস করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান