ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাষ্টার্সের ছাত্রী গৃহবধূ দীপান্বিতা দেবনাথ (২৬) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় দীপান্বিতার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের বিচার চেয়ে বক্তব্য রাখেন, শিক্ষার্থী খাদিজা আক্তার বাবলী, অরপিতা দেবনাথ, মো: জুবায়েদ, ইশরাত জাহান বিথী, জান্নাত রায়হানা, মো. মনির প্রমূখ। বক্তরা, মেধাবী শিক্ষার্থী দীপান্বিতা হত্যার প্রতিবাদ জানিয়ে ঘাতক স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার দীপান্বিতাকে তার স্বামী অপূর্ব রায় মৃত অবস্থায় জেলা সদর হাসপাতালে ফেলে পালিয়ে যায়। বর্তমানে শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান