ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

graferনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় তিন কেজি গাঁজাসহ রুবেল মিয়া (১৯) নামে আটক এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

দণ্ডপ্রাপ্ত রুবেল আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মো. মাইনুদ্দিন মিয়ার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের কে জানান, এক যুবক গাঁজা নিয়ে কাউতলী বাসস্ট্যান্ডে যাচ্ছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তিন কেজি গাঁজা পাওয়া যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেন।
তিনি জানান, গাঁজা পাচারের দায়ে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রকৃতির মাঝে হারালেন প্রভা

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩