ব্রাহ্মণবাড়িয়ায় কৌশলে যাদু দেখাতে গিয়ে মৃত্যু জাদুকরের

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমান (৫২) নামে এক জাদুকরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মিনহাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহমান ও তার সহযোগী কামরুল গাজী দেশের বিভিন্ন স্থানে ঘুরে জাদু খেলা দেখান। বিকেলে কৃষ্ণনগর বাজারে তারা জাদু খেলা দেখাচ্ছিলেন। এ সময় অভিনব কায়দায় জাদু দেখাতে গিয়ে আব্দুর রহমানের মৃত্যু হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎত রায় বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান