ব্রাহ্মণবাড়িয়ায় আসামীর হামলার শিকার পুলিশ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা আসামী ভুট্টো মিয়া (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুট্টো ও তার সহযোগিদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়। এর হলেন, ১ নং ফাঁড়ির পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আছহাব উদ্দিন ও অপর সদস্য মোঃ অলি উল্লাহ। রবিবার বিকেলে শহরের প‚র্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ সদস্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি ফোর্স মেড্ডা এলাকায় ভুট্টোর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে ধাওয়া করলে সেসহ তার সহযোগিরা ধারালো ছুরি দিয়ে এএসআই আছহাব উদ্দিনকে কুপিয়ে আহত করে। অপর পুলিশ সদস্য ধস্তাধস্তিতে আহত হয়। ১নং ফাঁড়ির পুলিশ পরির্দশক আতিকুর রহমান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান