ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্তা গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে দুই মাসের অন্তঃসত্তা এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহত গৃহবধূর নাম দিপানীতা দেবনাথ (২৫)। সে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ওসমান নগর গ্রামের অপূর্ব রায়ের স্ত্রী। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইক পাড়ায় ভাড়াটিয়া বাসায় থাকত। অপূর্ব ব্রাহ্মণবাড়িয়ায় একটি সিমেন্ট কোম্পানীর ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। এই ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ওসমান নগর গ্রামের পরিতোষ দেবনাথের মেয়ে দিপানীতার সাথে একই গ্রামের মৃত অমল রায়ের ছেলে অপূর্বের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইক পাড়ায় ভাড়াটিয়া বাসায় থাকত। বিভিন্ন বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এরই জের ধরে বুধবার দুপুরে স্বামী ও তার পরিবারের লোকজন দিপানীতাকে নির্যাতন করে মৃত অবস্থায় হাসপাতালে এনে ফেলে পালিয়ে যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ তারেক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান