ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ধানের জমির ডোবা থেকে অজ্ঞাত (১৭) পরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় জানাতে পারেননি কেউ।

পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, দুপুরে বিসিক শিল্প এলাকায় ধানক্ষেতের মাঝে একটি ডোবায় ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান