ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন দুর্নীতি মামলায় কারাগারে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বুধবার দুর্নীতি মামলার শুনানি শেষ এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা আত্মসাত মামলায় সাবেক সিভিল সার্জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় ৬ সপ্তাহের জামিনে ছিলেন তিনি। ওই জামিনের মেয়াদ শেষে ফের জামিন আবেদন করেন। তবে বুধবার আদালত শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন বলেন, বুধবার বিকেলে আদালত থেকে সাবেক সিভিল সার্জনকে কারাগারে আনা হয়েছে। তার বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। এ মামলায় ডা. সরফরাজসহ আসামি করা হয় ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

তিনি ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় দ্বায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ