ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালের সেবিকা লাঞ্চিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ডাক্তার কর্তৃক সেবিকা লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে সেবিকারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় অপারেশন থিয়েটার সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানায়, বুধবার সদর হাসপাতালের চিকিৎসক ফৌজিয়া আক্তারকে শিক্ষার্থী সেবিকা তানজিনা আক্তার আপা বলে সম্বোদন করে। এতে চিকিৎসক ক্ষিপ্ত হয়ে তাকে চড় মারেন। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে তারা কর্মবিরতি পালন করে। এতে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম ভেঙ্গে পড়ে। অচল হয়ে পড়ে হাসপাতাল এর সকল কর্মকান্ড। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন দাবী করেন, চিকিৎসা কার্যক্রম এতে ব্যাহত হয় নি। পরিস্থিতি স্বাভাবিক করনের জন্য আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান