ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখল মিত্র বাহিনী

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেছে ভারতীয় মিত্র বাহিনীর একটি দল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া মিত্র বাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল পরিদর্শন করেন। এ সময় তারা স্কুলের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে তাদের স্মৃতিচারণ করেন। প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ্সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
পরে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি ঢাকার উদ্দ্যেশ্য ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মিত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে। প্রতিনিধি দলটির নেতৃত্বে রয়েছেন মেজর জেনারেল (অব.) জোশে মালাবালান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান