ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মেয়র পদে আ’লীগ প্রার্থী জয়ী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে ‘নৌকা’ প্রতীকে তিনি পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম সদ্য সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মাঈনু মোবাইল ফোন প্রতীকে ৪২২০ ভোট পেয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতিক নিয়ে মোঃ শাহাবুদ্দিন পেয়েছেন ২১৬৮ ভোট।

সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রথমবারের মত এ পৌরসভা নির্বাচনের সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেসরকারি ফলাফলের বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান