ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ মণ গাঁজাসহ আটক ৪

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাঁচ মণ গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার টি.আলী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার বজলু মিয়ার ছেলে শফিক মিয়া (৩২), একই এলাকার শফিক মিয়ার ছেলে শরীফ মিয়া (১৯), নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকার মৃত আবতাফ উদ্দিনের ছেলে আবদুল আওয়াল (৩৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার গদখালী এলাকার আশরাফ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টি.আলী মোড় এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১ বস্তায় ভরা ২শ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই চারজনকেও আটকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান