ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ)স্বতন্ত্র প্রার্থী মুখলেছুর প্রার্থীতা প্রত্যাহার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নং-২৪৪ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের মোটরগাড়ী প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মুখলেছুর রহমান নির্বাচনী প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়িয়েছেন।

গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক পত্রের মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। কেন্দ্রীয় কমিটিকে লেখা মনোনয়ন পত্র প্রত্যাহারের ব্যাপারে তিনি জানান যে, আমি বাংলাদেশ আওয়ামীলীগের সরাইল উপজেলা শাখায় একজন সক্রিয় সদস্য, এলাকার লোকজনের চাপের কারনে আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেই।

কিন্তু বর্তমানে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক দলের এবং মহাজোটের বৃহত্তর স্বার্থে স্বতন্ত্র প্রার্থী থেকে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম। তাই এ ব্যাপারে আবেদন পত্রটি গ্রহনের জন্যও কেন্দ্রীয় কমিটির সম্মতি কামনা করেছেন। 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি