ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত ৪০ হাজারের বেশি

news-image

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এতে বিপর্যস্ত হয়ে যায় চীন। পরে ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোতে বিপর্যয় চালায় করোনাভাইরাস। এখন করোনা তাণ্ডব চালাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরও ৪০ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মহামারি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। আর মারা গেছে ৫২ হাজার ৭৭১ জন।আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল। আর লাতিন আমেরিকায় তারা সবার ওপরে।

এদিকে যুক্তরাষ্ট্রে আগামী কয়েকদিনে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসি। তিনি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে-এক লাখ ২৩ হাজার ৪৭৩ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৬ জন। মারা গেছে ৪ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ লাখ ৪১ হাজার ৮১৩ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ