ব্রাজিলই ফেবারিট, আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বী : ডি মারিয়া

news-image

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এর মাধ্যমে ২০২১ কোপা আমেরিকায় প্রথম জয়ের দেখা পেল লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস। এ জয়ের সুবাদে বি গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।

অন্যদিকে এ গ্রুপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। স্বাভাবিকভাবেই তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের এ আধিপত্য মেনে নিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার মতে কোপার এবারের আসরে ব্রাজিলই মূল ফেবারিট দল। তবে আর্জেন্টিনাও শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এ তারকা।
উরুগুয়েকে হারানোর পর সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন, ‘এখানে একটা বিষয় হলো, ব্রাজিল খুব ভালো করছে। আমরা প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে জিততে সমর্থ হয়েছি। আমরা দারুণ কাজ করছি, ধাপে-ধাপে, ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের তুলে ধরার

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন