ব্যস্ত সময় পার করছেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন কলকাতায় 'হিরো ৪২০' শীর্ষক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করছেন সৈকত নাসির এবং কলকাতার সুজিত ম-ল। তার বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার খ্যাতিমান অভিনেতা ওম। আসছে জানুয়ারি থেকে বাংলাদেশে এ ছবির শুটিং হবে।

যৌথভাবে এ ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এ ছবির কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বলে ফারিয়া একটানা শুটিং করে যাচ্ছেন। এ কারণে তার অসুস্থ বাবাকে দেখতে যেতে পারছেন না। জানা গেছে, ফারিয়ার বাবা বর্তমানে অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যেই তার আজ ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

এদিকে নুসরাত ফারিয়া বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। বলিউড তারকা ইমরান হাশমী ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে তাকে রূপদান করতে দেখা যাবে। 'গাওয়াহ্: দ্য উইটনেস' নামের ওই ছবিটি পরিচালনা করছেন বিষ্ণু দত্ত। যা,যা,দি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত