বৈরুতে বিস্ফোরণ : জুলাইয়ে সতর্ক করা হয়েছিল

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে দেশটির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল। লেবাননের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে।

গত ২০ জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদপ্তর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কী ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

তবে লেবাননের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, জানুয়ারিতে শুরু হওয়া একটি বিচার বিভাগীয় তদন্তের ফলাফলের সংক্ষিপ্তসার ছিল ওই চিঠিতে। যেখানে অবিলম্বে রাসায়নিক পদার্থগুলোকে সুরক্ষিত করার তাগিদ দেওয়া হয়েছিল।

ওই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এই রাসায়নিকগুলো চুরি করে সেগুলো দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারতো। এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, বিস্ফোরণ ঘটলে বৈরুত ধ্বংস হয়ে যাবে।

গত ৪ আগস্টের এই বিস্ফোরণে কমপক্ষে ১৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এছাড়া প্রায় ৬ হাজারের মত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার জেরে সাধারণ মানুষের অব্যাহত বিক্ষোভের মুখে দেশটির সরকার প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগেই দেশটির বিচারমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেন। কিন্তু গোটা মন্ত্রিসভার পদত্যাগের জন্য চাপ বাড়ছিল। অনেকেই লেবাননের নেতাদের বিরুদ্ধে অবহেলা ও দুর্নীতির অভিযোগ এনে এই বিস্ফোরণের জন্য তাদের দায়ী করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ