বৈরুতে বিস্ফোরণ : এক বাংলাদেশি নিহত

news-image

বিবিসি : লেবাননের বৈরুতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন।

বিবিসি বাংলাকে মামুন জানান, ‘এখন পর্যন্ত একজন বাংলাদেশি মারা গেছেন বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তিনি এখানে বৈধভাবে ছিলেন এবং একটি স্প্যানিশ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।’

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা জানতে অনুসন্ধান চলছে বলেও জানান আবদুল্লাহ আল মামুন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, সেখানে আরও বাংলাদেশি মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর আগে আন্তঃবাহিনী যোগাযোগ জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, বৈরুত বন্দরের কাছে হওয়া বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর অন্তত ২১ জন সদস্য আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ