বেল-রামসিকে নিয়ে ওয়েলসের ইউরোর স্কোয়াড ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েলস। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন কার্ডিফ সিটির তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার রুবিন কলউইল।

গত ফেব্রুয়ারিতে কার্ডিফের হয়ে অভিষেক হয় তার। ওয়েলসের চূড়ান্ত প্রস্তুতির অনুশীলনে আছেন এই ১৯ বছর বয়সী তারকা।

ওয়েলস ইউরো অভিযান শুরু করবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ১২ জুন, বাকুতে। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ তুরস্ক ও ইতালি।

ওয়েলসকে মাঠে নেতৃত্ব দেবেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তবে ডাগআউটে কোচ রায়ান গিগসকে তারা পাবে কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। ওয়েলসের স্কোয়াডে রয়েছেন জুভেন্টাস তারকা অ্যারন রামসিও। দলটি ইউরোতে যাচ্ছে মাত্র তিন ফরোয়ার্ড নিয়ে।

ওয়েলসের ২৬ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: ওয়েইন হেন্নেসে (ক্রিস্টাল প্যালেস), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (স্টোক সিটি)

ডিফেন্ডার: ক্রিস গান্টার (চার্লটন অ্যাথলেটিক), বেন ডেভিস (টটেনহাম), কনর রবার্ট (সোয়ানসি সিটি), ইথান আমপাডু (চেলসি), ক্রিস মেফাম (বোর্নমাউথ), জো রোডন (টটেনহাম), জেমস লরেন্স (সেন্ট পাউলি) নেকো উইলিয়ামস (লিভারপুল), রাইস নরিংটন-ডেভিস (শেফিল্ড ইউনাইটেড), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি)

মিডফিল্ডার: অ্যারন রামসে (জুভেন্টাস), জো অ্যালেন (স্টোক সিটি), জনি উইলিয়ামস (কার্ডিফ সিটি), হ্যারি উইলসন (লিভারপুল), ড্যানিয়েল জেমস (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেভিড ব্রুকস (বোর্নমাউথ), জো মোরেল (লুটন টাউন), ম্যাট স্মিথ (ম্যানচেস্টার সিটি), ডিলান লেভিট (ম্যানচেস্টার ইউনাইটেড), রুবিন কলউইল (কার্ডিফ সিটি)

ফরোয়ার্ড: গ্যারেথ বেল (রিয়ার মাদ্রিদ), কিফার মুর (কার্ডিফ সিটি), টেইলর রবার্টস (লিডস ইউনাইটেড)

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী