বেল চমক থামিয়ে দিল ইংল্যান্ড

englandস্পোর্টস ডেস্ক : অসাধারণ, দুর্দান্ত! দুই ম্যাচে দুই গোল করলেন আর দুটোই ফ্রি কিক থেকে। রিয়াল মাদ্রিদ তারকা গ্যারাথ বেলের ফ্রি কিক থেকে গোল দেওয়ার সঙ্গে সঙ্গেই  যেন শত বছরের কষ্টে ব্যথিত কন্ঠগুলো একসঙ্গে জেগে উঠলো ফ্রান্সের লেন্স স্টেডিয়ামে। কিন্তু ইংলিশদের রক্তেই যে মিশে আছে ফুটবল সেটিকে কি আর দমিয়ে রাখা সম্ভব। ম্যাচ শেষেও সেটি রুখতে পারেনি ওয়েলস। স্টারিজের দেয়া শেষ মুহূর্তের গোলে ওয়েলস্কে ২-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো ইংল্যান্ড।

england

প্রথম ম্যাচে তার দুর্দান্ত ফ্রি কিকে স্লোভাকিয়ার সঙ্গে জয় তুলে নিয়েছিল ওয়েলস। এবার শক্তিশালি ইংলিশদের সঙ্গে ম্যাচের ৪২ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে করা নজরকাড়া ফ্রি কিকে গোল করে দলকে এনে দেন অবিস্মরণীয় এক গোল। কেননা ৩২ বছর পর এই প্রথম কোন ওয়েলস ফুটবলার গোল করলেন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে দু দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে।

england

বল পজিশনে এগিয়ে থেকে একের পর এক আক্রমণ করে ওয়েলসের ডিফেন্স কাঁপিয়ে তোলে হেরি কেইন-স্টার্লিংরা। ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইংল্যান্ড কিন্তু লালানার ক্রসে স্টার্লিং পা ছোঁয়ালে বল গোলবারের উপর দিয়ে চলে যায়। এর পরেই ম্যাচের ৪২ মিনিটে ফ্রি কিক পায় ওয়েলস। সেখান থেকেই গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দনে বেল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে পুঁচকে এই দলটি।

বিরতির পরেই মাঠে নামেন ভার্ডি এবং স্টারিজ। একের পর এক আক্রমণ করে ওয়েলস ডিফেন্সের নাড়িয়ে দেন এই দুই স্ট্রাইকার। ফলও পেয়ে যান হাতে নাতে ৫৭ মিনিটে ওয়েলস ডিফেন্সের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন ভার্ডি। শেষ ৫ ম্যাচে ইংল্যান্ডের জার্সি গায়ে এটি ভার্ডির চতুর্থ গোল।

england

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে ঠিক তখনই ইংল্যান্ডের ত্রাতার ভূমিকায় আবির্ভাব হয় ড্যানিয়েল স্টারিজের। ডি বক্সের ভেতর দেলে আলির ক্রসে জটলা থেকে গোল করে দলকে অবিস্মরণীয় এক জয় এনে দেন এই লিভারপুল তারকা। গ্রুপের শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে লড়বে ইংল্যান্ড। অন্যদিকে ওয়েলসের প্রতিপক্ষ রাশিয়া।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ