বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের মধ্যপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

এ সময় দলের সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সম্পাদক এ,বি,এম মমিনুল হক, দপ্তর সম্পাদক ভিপি লিটন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান