বেঁচে গেলেন শাহরুখ-সালমান!

bdp_saruk_slmবিনোদন ডেস্ক : এ যাত্রায় বেঁচে গেলেন দুই খানই। শাহরুখ ও সালমানের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর করা মামলা খারিজ করে দিলেন দিল্লির নগর দায়রা আদালত।

বিগ বস-৯ এর সেটে মন্দিরের মধ্যে জুতা পরে ঢুকেছিলেন শাহরুখ ও সালমান খান। আর এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিচারক এফআইআরের মামলা খারিজ করলেও অভিযোগকারীকে তার আভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আদালতে পেশ করার অনুমতি দিয়েছেন।

আসলে, বিগ বস-৯ এর পরিচালক ভেবেছিলেন শাহরুখ-সালমান যেহেতু বহুদিন পর একসঙ্গে কোন অনুষ্ঠানে একই ফ্রেমে আসছেন তাই তাদের একটা কালী মন্দিরে মিলন ঘটাতে। ঠিক যেরকম হয়েছিল, তাঁদের অভিনীত ছবি ‘করণ-আর্জুন’-এ তাঁদের পুনর্জন্মের পরে।

পুলিশ জানিয়েছে, গোটা ব্যাপারটা কোন ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় নিয়ে করা হয়নি। এটাছিল কেবলই বিনোদনের উদ্দেশ্যে এবং শুটিংটাও কোন মন্দিরে হয়নি, হয়েছিল স্টুডিওর সেটে তৈরী নকল মন্দিরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত