বৃহস্পতিবার ভারত থেকে ৩৫ লাখ টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে কাল বৃহস্পতিবার করোনাভাইরাসের ৩৫ লাখ টিকা বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এ ছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ টিকা দেশে আসবে।

আব্দুল মোমেন বলেন, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ টিকা দেশে আসবে। দেশে টিকা আসার পরপরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।

চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী