বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

news-image

সাইক্লোন 'কোমেন'-এর প্রভাব পড়েছে। মৌসুমী বৃষ্টির কারণে বৃষ্টি হচ্ছে তা নয়। সাইক্লোনের কারণে সকাল থেকে ঢাকায় প্রবল বৃষ্টি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারি বর্ষণের কারণে দর্শকও আসেনি। বৃষ্টি ঝরছে। বোঝাই যাচ্ছে। ঢাকা টেস্টের অনেকটা সময় কেড়ে নেবে বৃষ্টি। বৃ্ষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলার জন্য মাঠেও আসেননি দুই দলের খেলোয়াড়রা। রয়ে গেছেন হোটেলে। প্রথম সেশনের খেলায় তো বৃষ্টির বড় প্রভাব থাকবে। তবে বৃষ্টির ধরন দেখে বোঝা যাচ্ছে না আদৌ এদিন খেলা হবে কি না। আজকের খেলাটা বৃষ্টি নির্ভর হলে খেলাই মাঠে গড়াবে না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬ রান তোলে টাইগাররা। দলীয় সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মমিনুল করেছেন ৪০ রান। ৩৫ রান করে এসেছে মাহমুদ উল্লাহ ও সাকিব আল হাসানের ব্যাট থেকে। ইমরুল কায়েস করেছেন ৩০ রান। তিনটি করে উইকেট নিয়েছেন জে পি ডুমিনি ও ডেল স্টেইন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান