বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৪

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার কর্তৃপক্ষ।

ভারতের উত্তরপ্রদেশে প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির সম্প্রচার মাধ্যম এনডিটিভি বলছে, চাকা পাংচার হয়ে যাওয়ায় সড়কে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে উল্টো পাশ থেকে আসার একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা সকলেই মারা যান। আহত হন আরও কয়েকজন।

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া জানান, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। সবাই মারা গেছেন। আশেপাশের কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানান এসপি অনুরাগ আরিয়া। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তায় নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ