বিয়ে করলেন রুবেল!

rubaস্পোর্টস ডেস্ক : চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে বয়ে গেছে নানা ঝড়। অবশ্য রুবেল সেসব কাটিয়ে এখন মনোযোগ দিয়েছেন শুধুই ক্রিকেটে। আর এরই মধ্যে বিয়েও করে ফেলেছেন টাইগার এই তারকা। তবে হ্যাপি কে নয় বিয়ে করেছেন অন্য একজনকে।

একটি জাতীয় দৈনিককে রুবেল জানান, সম্প্রতি বিয়ে করে থিতু হয়েছেন। এর আগে কিছুটা এলোমেলো জীবনও তাই অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসার কথা। তবে সংসারজীবন নিয়ে কথা বেশি বলেননি রুবেল। এখানে ভীষণ নিভৃতচারী তিনি।

নতুন জীবনকে ঘরের নির্জন কোণে রেখেই রুবেলের অনুরোধ, ‘থাক না ভাই। বিয়ে নিয়ে পরেও কোনো একদিন খুলে বলা যাবে। আপাতত কথাবার্তা আমার বোলিং নিয়েই হোক।’

এদিকে দীর্ঘ বিরতি দিয়ে আবারো বোলিংও শুরু করেছেন চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়েই। ৭ ম্যাচে ২৭.৮৮ গড় ও ৪.৭৩ ইকোনমি রেটে ৯ উইকেটও নিয়েছেন টাইগার এই তারকা। জা/নি

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ