বিয়ে করছেন রণবীর-দীপিকা!

deepika-jugantor-jugantor_4509বিনোদন ডেস্ক : বলিউডের হট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আলোচনায় মশগুল বি-টাউন।

পরিবারতো রাজিই, এখন শুধু অপেক্ষা মিঞা-বিবির সম্মতি। এমনটাই আলোচনা সবার।

তার ওপর দীপিকাকে চমকে দিতে ভ্যালেন্টাইন ডে পালন করতে রণবীরের কানাডা উড়ে যাওয়া সেই জল্পনাই বাড়িয়ে দিয়েছে বেশ কয়েক গুণ।

গত মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুইজনের বাবা-মাকেই এক সঙ্গে হাসি খুশি সময় কাটাতে দেখা গিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দীপিকা-রণবীরের বাড়ির লোকজনের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এই সম্পর্কে তারা বেজায় খুশি।

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের এক বন্ধু জানিয়েছেন, এই মুহূর্তে দীপিকা ক্যারিয়ারের বেশ তুঙ্গে। এখন বিয়ে নিয়ে কিছুই ভাবছেন না তিনি। ভাবা উচিতও নয়।

এর আগে রণবীর কাপুরের সঙ্গে নিজের সম্পর্কের কথা খোলাখুলি জানিয়ে বেশ বেগ পেতে হয়েছিল দীপিকাকে। নিজের ব্যক্তিগত জীবন আর প্রকাশ্যে আনার কোনোও ইচ্ছাই দীপিকার নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত